ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা মনিরুজ্জামান মনির আলফাডাঙ্গার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।  রোববার সকালে আলফাডাঙ্গা ডাকবাংলোর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদ সম্মেলনের প্রধান অতিথি অনুষ্ঠানের মধ্যমণি মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির বলেন,বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেক নির্যাতন সহ্য করে এখনও টিকে রয়েছি। আপনারা সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে রাজনীতি করবেন। আমরা চাইবোনা বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। কারণ কিছু দিন পরে হবে জাতীয় নির্বাচন। দলের ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের যাবতীয় কাজ করতে হবে। আমাদের সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে।

তিনি আরও বলেন আমি মনিরুজ্জামান মনির ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে দল যাকে নমিনেশন দিবেন একজন কর্মী হিসেবে তার কাজ করে যাবো। আমি আপনাদের ভাালোবাসা নিয়ে এখন থেকে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। সর্বসাধারণের সেবা করতে চাই। আমার জীবনে কোনো চাওয়া-পাওয়া নেই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই আশি অনেক সুখি। এখন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী তথা ফরিদপুর-১ আসনের জনসাধারণের পাশে থেকে তাদের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

এসময় বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাবের আলী, মধুখালী গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদ মোস্তফা,ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান বাবলু, ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা মাছুম পারভেজ, মধুখালী যুবদল নেতা মো. দিদারুল হক, আলফাডাঙ্গা বিএনপির নেতা ওলিয়ার রহমানসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায়

error: Content is protected !!

ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :