ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর-১ আসনকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবো

আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখবেঃ- আব্দুর রহমান

ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী গণসংবর্ধনার আয়োজন করেন। শনিবার (২৭ জানুয়ারি) পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তার বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়ে উল্লেখ করে বলেন, আজ এক ভিন্ন পরিচয়ে আপনাদের সামনে এসেছি। একজন রাজনৈতিক কর্মী দলের দ্বায়িত্ব পায়, তারপরে সেই দল যখন ক্ষমতায় যায় সেই ক্ষমতার একজন অংশীদার হওয়া ভাগ্যের ব্যাপার।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা বলেছিলো জনগণ ভোট দিতে আসবে না। সবকিছু মিথ্যা পরিণত করে ৭ তারিখে জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছে। ওদের কথা সঠিক হয়নি। সামনে আরো নির্বাচন আছে। সেই নির্বাচনে আপনারা আসেন। সেই নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীরাই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী পাঁচবছর এই সরকার তার দ্বায়িত্ব পালন করে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাবিশ্বের সৎ তিনজন প্রধানমন্ত্রীর মধ্যে একজন।
মন্ত্রী বলেন,  একমাত্র অর্থই এই সমাজের মানুষকে বন্দি করতে পারেনা। নিয়ন্ত্রণ করতে পারেনা। এই ফরিদপুর-১ আসনের সবচেয়ে বড় অর্থ লুন্ঠনকারী ৯২ কোটি টাকা খরচ করেও আপনাদের মাথা কিনতে পারে নাই। কোন অবৈধ দখলদার, লুটেরার স্থান এই ফরিদপুরে হবেনা। এই ফরিদপুরকে একটি শান্তির জায়গা করে যেতে চাই। আর এই তিন উপজেলাকে আমি উন্নয়নের এমন মহাসড়কে নিয়ে যাবো, যাতে আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে না ভুলে।
তিনি বলেন, আমি প্রতিহিংসায় বিশ্বাস করিনা। যারা আমাকে ভোট দিতে পারেন নাই তাদের প্রতিও আমার কোন আক্ষেপ নাই। নির্বাচন পূর্ববর্তী যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে একটা কাতারবদ্ধ উন্নয়নের মহাযজ্ঞ আমি বাস্তবায়ন করতে চাই। তাই বলে আমার যেই কর্মীরা শীতের রাতে জেগে জেগে আমাকে ফোন বলেছে, আপনার জন্য কেন্দ্র পাহারা দিচ্ছি, তাদের কখনো ভুলবোনা।
আব্দুর রহমান এমপি মন্ত্রী হওয়ায় তাকে একটি সোনার নৌকা উপহার দিয়েছে বোয়ালমারী পৌর আওয়ামী লীগ। মন্ত্রীর হাতে সোনার এ নৌকা তুলে দেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন সিকদার। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. এম মোশাররফ হোসেন (মুশা মিয়া)। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক এস.এম ইশতিয়াক আরিফ, বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন, শ্যামল ব্যানার্জী, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ মো.সেলিমুজ্জামান লিটু প্রমুখ। এসময় সভামঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গণসংবর্ধনাস্থলে পৌছালে পুলিশের একটি চৌকস দল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

error: Content is protected !!

ফরিদপুর-১ আসনকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবো

আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখবেঃ- আব্দুর রহমান

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
এস. এম. রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :