ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর সেফহোম থেকে পালিয়েছে ৪ কিশোরী

  • ফরিদপুর অফিস
  • আপডেট টাইম : ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ৩৬২ বার পঠিত

-ফাইল ছবি।

ফরিদপুর শহরের টেপাখেলা এলাকায় অবস্থিত ‘মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র’ সেফহোম থেকে পালিয়ে গেছে ৪ কিশোরী। শুক্রবার ভোর চারটার দিকে ৪ কিশোরী পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় জিডি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার রাত ১০টার পরও নিবাসীদের কোন সন্ধান মেলেনি। ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ কিশোরীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

সেফহোম সূত্রে জানা গেছে, সেফহোমে বৃহস্পতিবার পর্যন্ত মোট নিবাসী ছিল ৭২ জন। এরমধ্যে শুক্রবার ভোর চারটার দিকে নিরাপত্তায় থাকা দুই মহিলা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায় তারা।

পালিয়ে যাওয়া চার কিশোরীর মধ্যে একজন রাজবাড়ী আদালত থেকে আসা। তার বয়স ২১ বছর, অপরজন রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আসা। তার বয়স ২০ বছর। অপর দুজনের মধ্যে একজন গোপালগঞ্জ ও অপরজন শরীয়তপুর থেকে এ সেফহোমে আসেন।

তারা সবাই ভবঘুরে হিসাবে উল্লেখিত জেলা পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে ফরিদপুর সেফহোমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেফহোমের উপ তত্বাবধায়ক রুমানা আক্তার বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে চারজন কিশোরী পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে কোতয়ালী থানায় জিডি করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশের সাথে সেফহোমের কর্মকর্তারা তাদের উদ্ধারে কাজ করছে।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, সেফহোম থেকে পালিয়ে যাওয়া ৪ কিশোরীকে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুর সেফহোম থেকে পালিয়েছে ৪ কিশোরী

আপডেট টাইম : ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
ফরিদপুর অফিস :