ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারঃ ডাবল ব্যারেল গান জব্দ

মানিক কুমার দাসঃ

ফরিদপুরের সদর উপজেলার আলিপুর গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি অবৈধ ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) উদ্ধার করেছে। অভিযানে অবৈধ অস্ত্রসহ মাহফুজুর ‌ রহমান সবুজ (৩৯) কে আটক করা হয়।

১৩ই সেপ্টেম্বর (শনিবার) ভোর আনুমানিক ০২৩০ ঘটিকায় ‌ গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আলিপুর গ্রামের মাহফুজুর ‌ রহমান সবুজের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন।

উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে তা সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।”

অন্যদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এসব অপরাধ নির্মূলে জনগণকে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

ফরিদপুর সদরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারঃ ডাবল ব্যারেল গান জব্দ

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :