ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর সদরে এ.কে. আজাদের গণসংযোগ , দুই ইউনিয়নে গোরস্থান নির্মাণে অনুদান

সাইদা আক্তার ইমাঃ

ফরিদপুর সদরে ঈদের পর বিভিন্ন স্থানে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আসনটির (ফরিদপুর -৩) সাবেক স্বতন্ত্র এমপি এ. কে. আজাদ। এ সময় তিনি দুটি ইউনিয়নে গোরস্থান নির্মাণে অনুদান প্রদান করেন|

–

বুধবার দিনব্যাপী ফরিদপুর সদর উপজেলার চারটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ করেন সাবেক এমপি এ. কে. আজাদ।

–

এ সময় তার সাথে ছিলেন হামিম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক বেলাল হোসেন, সমাজসেবক শাহ আলম মুকুল, শহিদুল ইসলাম নিরু, শিক্ষক নেতা আক্কাস পরামানিক, ‡Rjv কৃষক দল নেতা শাহিদ আল ফারুক, ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, আবুল বাতেন, আক্তার হোসেন প্রমূখ।

–

দুপুরে নর্থ চ্যানেল ইউনিয়নের কামার ডাঙ্গীতে মরহুম সালাম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন গোরস্থান সম্প্রসারণ ও উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা অনুদান দেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন।

–

এরপর পার্শ্ববর্তী গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুই ও তিন নং ওয়ার্ডের নির্মাণাধীন কবরস্থানের জন্য ১৬ লক্ষ টাকা অনুদান দেন। কবরস্থান সংলগ্ন মসজিদ ও মাদ্রাসার কর্তৃপক্ষ ও স্থানীয়দের সাথে এ সময়ে মতবিনিময় করেন তিনি।

–

বিকেলে স্থানীয় কানাইপুর ইউনিয়নের সিকদার বাড়ি মন্দিরে কীর্তন পরিদর্শন করেন I

–

উক্ত কর্মসূচিতে সাবেক এমপি এ. কে. আজা` বলেন, আমি ও আমার পরিবার গত দুই যুগ ধরে ফরিদপুরের অসহায় মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতে আমরা আপনাদের পাশেই থাকতে চাই।

–

স্থানীয় বিএনপি একটি পক্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমার সভায় আসতে অনেককে ফোন করে নিষেধ করা হয়েছে, এখানে আসলে তাদের নামে মামলা দেয়া হবে বলেও ভয় ভীতি দেখানো হচ্ছে। আমি এটা জানার পর পুলিশ কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করলাম আমার সভা সমাবেশ করার কোন সমস্যা আছে কিনা| পুলিশ জানিয়েছে, অসম্ভব; কোন সমস্যা নেই, প্রার্থী হিসেবে আপনি নির্বাচনের প্রার্থী হতে প্রচার প্রচারণা চালিয়ে যাবেন, এক্ষেত্রে সরকার আপনাকে সব ধরনের সহযোগিতা করবে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুর সদরে এ.কে. আজাদের গণসংযোগ , দুই ইউনিয়নে গোরস্থান নির্মাণে অনুদান

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
সাইদা আক্তার ইমা, ফরিদপুর :