মানিক কুমার দাসঃ
ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা বারোটার দিকে ফরিদপুর প্রেসক্লাবে শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়ালের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ফরিদপুর -০২ (সালথা নগরকান্দা) ১০ দলীয় প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর) ।
তিনি তার লিখিত বক্তব্যে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা তুলে ধরেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি’র ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে হুমকি ধমকি এবং তার কর্মী সমর্থক কদমতলী নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেন। এছাড়া বনগ্রাম নিবাসী মাওলানা শোয়াইব ইসলামকে ফোনে প্রাণনাশের এর হুমকি দেয় ।
এ সময় তিনি আরো বলেন যে আমার গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়, যাহা সোশ্যাল মিডিয়ায় অডিও-ভিডিও ভাইরাল হয়ে আছে।
আজকে ফরিদপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকার লেভেল প্লেইং ফিল্ড কামনা করছি এবং পাশাপাশি আমি এবং আমার নেতাকর্মীর জান মালের আশঙ্কা করছি।
এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ১০ দলীয় জেলা কমিটির সিনিয়র যুগ্ন আহবায় মাওলানা আমজাদ হোসাইন, জেলা সেক্রেটারি ও ১০ দলীয় মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর শাখার সহকারী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসাইন, ধলা হুজুরের নির্বাচনী মুখপাত্র মুফতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগর শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, সদর শাখার সেক্রেটারি মধ্যে নাজমুল হাসান, সালথা শাখার সভাপতি মফিজুর রহমান সহ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে আল্লামা শাহ আকরাম (আলী ধলা হুজুর )বলেন আমি আমার নির্বাচনী এলাকার লেভেল প্লেয়িং ফিল নিয়ে শঙ্কায় আছি জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রশাসনের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 



















