ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন আফজাল হোসেন খান পলাশ

মানিক কুমার দাসঃ

ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে তাকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আফজাল হোসেন খান পলাশের রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানান এবং জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নের স্বার্থে জেলা পরিষদের প্রশাসক হিসেবে আফজাল হোসেন খান পলাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সব সময় সাংবাদিকদের পাশে থাকবেন। তারা উল্লেখ করেন, জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি জেলা পরিষদের নিজস্ব পাঠাগার, যাত্রী ছাউনি ও অন্যান্য সেবামূলক কার্যক্রম রয়েছে, যেগুলো পুনরায় চালু ও সক্রিয় করা প্রয়োজন। একই সঙ্গে ফরিদপুরের পার্শ্ববর্তী এলাকায় একটি আধুনিক পিকনিক কর্নার নির্মাণের দাবি জানান বক্তারা।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় ফরিদপুরবাসী প্রত্যাশিত সেবা পাবে বলে তারা আশাবাদী।

বক্তারা আরও বলেন, আফজাল হোসেন খান পলাশ সাংবাদিক পরিবারের সন্তান। তার বড় ও ছোট ভাই সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং তিনিও জেলা পরিষদ প্রকাশিত ‘গণমন’ পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি গণমাধ্যমকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতা নিয়ে আফজাল হোসেন খান পলাশ ফরিদপুরকে একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও যানজটমুক্ত জেলায় পরিণত করবেন। একই সঙ্গে তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন এবং প্রেস ক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন খান পলাশ বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ফরিদপুরের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুত একটি পিকনিক কর্নার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে কাজ করব। জনগণ যাতে সম্মান ও সঠিক সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখব। দল-মত ও বিশ্বাস নির্বিশেষে সবার জন্য কাজ করব। আমি পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই এবং মানুষের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

তিনি ফরিদপুরকে মাদকমুক্ত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান। একই সঙ্গে ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করা এবং সবসময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন আফজাল হোসেন খান পলাশ।

এ সময় তিনি সংবর্ধনার জন্য ফরিদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, পান্না বালা, মাহফুজুল আলম মিলন, জাহিদ রিপন, আশরাফুজ্জামান দুলাল, হাসানুজ্জামান, সাজ্জাদ হোসেন রনি, নাজিম বাকাউল, মশিউর রহমান খোকন, বেলাল চৌধুরী, রেজাউল হক, নার্গিস পারভীন, বি কে শিকদার সজল, শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মাসুদুর রহমান তরুণ, বিভাস দত্ত, আবিদুর রহমান নিপু, আসাদুল হক আসাদসহ অনেকে।

এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

error: Content is protected !!

ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন আফজাল হোসেন খান পলাশ

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :