আপডেট টাইম :
০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
১১০
বার পঠিত
ফরিদপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ অভিযান শুরু
মানিক কুমার দাসঃ ফরিদপুর পৌরসভার উদ্যোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিরাময় বিশেষ অভিযান ও মশক নিধন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের গোয়ালচামটে অবস্থিত হোটেলে রেফেলস ইন এর সামনে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক মোঃ সোহরাব হোসেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সাংবাদিকদের বলেন ফরিদপুর পৌরসভার এ অঞ্চলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বেশি। আর তাই আমরা এখান থেকেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রোগ প্রতিরোধ এবং মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি । পর্যায়ক্রমে পৌরসভার ২৭ টি ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব না কমা পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, উপ সহকারী প্রকৌশলী (পানি) সৈয়দ আশরাফ, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এসএম রফিকুল ইসলাম সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান, কনজারভেশনসী ইনস্পেক্টর বিকাশ দত্ত, সেনেটারী ইন্সপেক্টর মোঃ মামুন হোসেন লাইসেন্স ইন্সপেক্টর রাশেদ বিন আহমেদ, বাজার পরিদর্শক কাউসার হোসেন। পরে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় । এ সময় ফরিদপুর পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিক কুমার দাসঃ
ফরিদপুর পৌরসভার উদ্যোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিরাময় বিশেষ অভিযান ও মশক নিধন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের গোয়ালচামটে অবস্থিত হোটেলে রেফেলস ইন এর সামনে উক্ত কার্যক্রমের
উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক মোঃ সোহরাব হোসেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সাংবাদিকদের বলেন ফরিদপুর পৌরসভার এ অঞ্চলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বেশি। আর তাই আমরা এখান থেকেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রোগ প্রতিরোধ এবং মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি । পর্যায়ক্রমে পৌরসভার ২৭ টি ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব না কমা পর্যন্ত এটা অব্যাহত থাকবে।
পরে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় । এ সময় ফরিদপুর পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।