ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুর পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভার চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ।

ফরিদপুর পৌরসভার ‌ পৌরনির্বাহী কর্মকর্তা ‌ তানজিলুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকি, উপসহকারী প্রকৌশলী শিমুল দাস, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, তানভীর চৌধুরী রুবেল, সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।

সভায় বক্তারা বলেন, ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে প্রায় ৫ লাখ ৯৭ হাজার ৬০২ জন নাগরিক বসবাস করেন। ২০৩০ সালের মধ্যে ফরিদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ক্লিন সিটিতে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে।

বক্তারা জানান, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে। ফরিদপুর-৩ আসনের এমপির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পৌর এলাকার সৌন্দর্যবর্ধন, যানজট নিয়ন্ত্রণ, আইল্যান্ডে সবুজায়ন, ছাদ বাগান সম্প্রসারণ, সুপ্রশস্ত রাস্তা নির্মাণ এবং শহরে সোলার লাইট স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন আইল্যান্ডে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণের কথাও জানানো হয়।

বক্তারা আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং জনগণের দোরগোড়ায় সঠিক নাগরিক সেবা পৌঁছে দিতে হবে। নাগরিকরা যাতে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর পৌরসভার ‌হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ‌ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী লাইজিং হোসেন রাজু, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ আশরাফ (পানি ও পয়ঃনিষ্কাশন), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এস এম রফিকুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড

error: Content is protected !!

ফরিদপুর পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :