ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর পৌরসভাকে মডেল পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলাম

মানিক কুমার দাসঃ

আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভাকে একটি উন্নত ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলাম। আজ বৃহস্পতিবার রাতে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের টেপাখোলা এলাকায় আয়োজিত এক বিশাল ‌ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে বিদ্যুৎ, পানি, নাগরিক সেবা ও ওয়ারিশ সার্টিফিকেট ‌ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে পৌরসভায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি।

তাই উন্নয়নমুখী নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে পৌরবাসীকে নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে হবে। এজন্য উন্নয়নের স্বার্থে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলাম বলেন, পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকা এবং নাগরিক সেবার মান উন্নয়ন করাই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী ‌তারেক রহমান-এর বিভিন্ন উন্নয়নমূলক ভাবনা ও কর্মসূচির কথা তুলে ধরে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান মুরাদ। এতে আরও বক্তব্য রাখেন মনির আহমেদ কালু, নাগিনা বেগম এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের।

এ সময় ১৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ফরিদপুর পৌরসভাকে মডেল পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলাম

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :