ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর পুলিশ লাইনসে জেলা পুলিশের উদ্যোগে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৮টায় ফরিদপুর পুলিশ লাইনসের মাল্টিপারপাস হল (কল্যাণ শেড) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম জামাতে অংশ নেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে পুলিশ সুপার উপস্থিত সকল পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ নামাজে অংশগ্রহণকারী সদস্যরা শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পল্লীর শিশুদের জন্য আশীর্বাদ ডা. আব্দুর রহিমের শিফা মেডিকেল সেন্টার

error: Content is protected !!

ফরিদপুর পুলিশ লাইনসে জেলা পুলিশের উদ্যোগে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :