ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব
মানিক কুমার দাস: স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান ফরিদপুর জেলা পরিষদ এবং বর্জ্য ও পলিথিন প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছেন। বুধবার (৫ আগস্ট) তিনি জেলা পরিষদের বিভিন্ন অবকাঠামো ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জেলার চলমান উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে সচিব ফরিদপুরের বর্জ্য ও পলিথিন প্রক্রিয়াজাতকরণ কারখানা সরেজমিনে ঘুরে দেখেন। সেখানে পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সফরের শেষ পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি বকুল ফুলের চারা রোপণ করেন সচিব। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
মানিক কুমার দাস:
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান ফরিদপুর জেলা পরিষদ এবং বর্জ্য ও পলিথিন প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছেন।
বুধবার (৫ আগস্ট) তিনি জেলা পরিষদের বিভিন্ন অবকাঠামো ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জেলার চলমান উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে সচিব ফরিদপুরের বর্জ্য ও পলিথিন প্রক্রিয়াজাতকরণ কারখানা সরেজমিনে ঘুরে দেখেন। সেখানে পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সফরের শেষ পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি বকুল ফুলের চারা রোপণ করেন সচিব।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।