ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর জেলায় এক হাজার ৪৮০ জন গৃহহীন  শনিবার প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছেন

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ৩৯৮ বার পঠিত
ফরিদপুর জেলায় আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এক হাজার ৪৮০ জন গৃহহীন ঘর পাচ্ছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান জেলা প্রশাসক অতুল সরকার।
জেলা প্রশাসক জানান, জেলা ৯টি উপজেলায় প্রকৃত গৃহহীনরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এ ঘর পাচ্ছেন। শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
এ সময় জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, সহকারী কমিশনার তারেক হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মনি প্রমুখ প্রেস ব্রিফিং এ বক্তব্য প্রদান করেন।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সারাদেশের মতো ফরিদপুরেও ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য প্রথম দফায় নির্মিত হয়েছে ১ হাজার ৪৮০টি বসতঘর। এছাড়া মোট ৩ দফায় মোট নির্মিত হচ্ছে ২ হাজার ৩৫ টি ঘর। ঘরসমূহ নির্মানে সর্বমোট বরাদ্দ দেওয়া হয়েছে ৩৫ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা।
উল্লেখ্য জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে নয়টি উপজেলার ইউএনও এবং এসিল্যান্ডদের তদারকিতে গড়ে উঠছে আশ্রয়হীন মানুষের স্বপ্নের ঠিকানা ‘স্বপ্ননীড়’। গৃহনির্মাণের এই কাজে সমানতালে ভূমিকা রেখেছেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী।
আগামী শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই ‘স্বপ্ননীড়ের’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনার উপহার’ স্লোগান সংবলিত এ প্রকল্পে সারাদেশের মতো ফরিদপুর জেলার প্রতিটি ভূমিহীন-ঘরহীন পরিবারের জন্যও থাকছে দ্বিকক্ষবিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ঘর। প্রতিটি পরিবারের জন্য বানানো হচ্ছে দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর। এ লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলায় ৩১২টি ঘর আলফাডাঙ্গা উপজেলায় ৩৭০টি ঘর, বোয়ালমারী উপজেলায় ১৯২ টি ঘর, মধুখালী উপজেলায় ১৬৮টি ঘর, নগরকান্দা উপজেলায় ২১৫ টি ঘর, সালথা উপজেলায় ২০০ টি ঘর, ভাঙ্গা উপজেলায় ২৫০টি ঘর, সদরপুর উপজেলায় ১৭৮টি ঘর এবং চরভদ্রাসন উপজেলায় ১৫০টি ঘর বরাদ্দ করা হয়েছে। পরিবার পিছু একটি ঘরের পাশাপাশি দেওয়া হচ্ছে ২ শতাংশ জমি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

ফরিদপুর জেলায় এক হাজার ৪৮০ জন গৃহহীন  শনিবার প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছেন

আপডেট টাইম : ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
ফরিদপুর অফিসঃ :