ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

-ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ।

নুরুল ইসলামঃ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ। পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সার্বিক কর্মদক্ষতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্য, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে ওসি মো. আব্দুল আল মামুন শাহকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; সদরপুর থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের আন্তরিক পরিশ্রম, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আমরা ভবিষ্যতেও সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব।”

এদিকে সদরপুর থানার ওসির এ অর্জনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সদরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ আরও কার্যকর পুলিশি সেবা পাবে।

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের কর্মকাণ্ড পর্যালোচনা, সেবার মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। ওসি মো. আব্দুল আল মামুন শাহের এই অর্জন সদরপুর থানার জন্যও একটি গৌরবজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :