ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলার “জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি” গঠিত

মফিজুর রহমান শিপনঃ

ফরিদপুর জেলার জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক ও যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে ফরিদপুর জেলার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ৬৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।

অনুমোদিত এ্যাডহক কমিটির গঠন জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ১৪ (৩) অনুসরণে নিম্নরূপে নির্দেশক্রমে অবহিত করা হয়েছে, অনুমোদিত কমিটিতে স্থান পেয়েছেন জেলা প্রশাসক (পদাধিকার) এ ছাড়াও সাবেক ফুলবলার, ক্রিকেটার, ক্রীড়া সংগঠক,হকি খেলোয়াড়, ক্রীড়া আনুরাগী, ছাত্র প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লাকে আহবায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন: এস এইচ এম সামসুদ্দোহা চাঁদ, মোঃ শরিফুল ইসলাম সোহাগ, মাহবুব উর রহমান,মোঃ তৌহিদ আহমেদ আশিক, মোঃ মুসা মিয়া,মোঃ আব্দুল্লাহ অর্ক (ছাত্র প্রতিনিধি), মোঃ মফিজুর রহমান শিপন (স্থানীয় সাংবাদিক)।এই কমিটির সদস্য সচিব করা হয়েছে জেলা ক্রীড়া কর্মকর্তা (পদাধিকার)।

গত বছরের জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্রীড়া সংস্থার অধিকাংশ সদস্য অনুপস্থিত থাকে। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের পর আগস্ট মাসে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ওই মাসের ২৭ তারিখ আরেক আদেশে ৭ সদস্য বিশিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী, জেলা পর্যায়ে জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের মধ্যে দুইজন ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড় অথবা কোচ অথবা রেফারি), একজন স্থানীয় প্রেক্ষাপটে সর্বজনগ্রহণযোগ্য ক্রীড়া অনুরাগী অথবা ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি, একজন ক্রীড়া সম্পৃক্ত অথবা সংগঠক, ছাত্র প্রতিনিধি এবং একজন স্থানীয় সাংবাদিক নিয়ে জেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

ফরিদপুর জেলার “জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি” গঠিত

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
মফিজুর রহমান শিপন, জৈষ্ঠ্য প্রতিবেদক :