আপডেট টাইম :
০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৮৫
বার পঠিত
ফরিদপুর জেলায় মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
মানিক কুমার দাসঃ ফরিদপুর জেলায় মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মাসিক রাজস্ব সম্মেলন সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজস্ব সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় । এছাড়া রাজস্ব আদায়, বালি মহল থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ রাখা এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
মানিক কুমার দাসঃ
ফরিদপুর জেলায় মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মাসিক রাজস্ব সম্মেলন সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজস্ব সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় । এছাড়া রাজস্ব আদায়, বালি মহল থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ রাখা এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।