ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবিতে মানবন্ধন

  • ফরিদপুর অফিস
  • আপডেট টাইম : ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ৩৪০ বার পঠিত

ফরিদপুর চিনি কলের শ্রমিকদের বকেয়া আদায় ও ৫ দফার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। ছবি- প্রতিনিধি।

আখ চাষী ও চিনি কলের শ্রমিকদের বকেয়া আদায় ও ৫ দফার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার সময় ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে এই কর্মসূচি পালন করে কয়েক হাজার চাষী ও শ্রমিকরা।

কেন্দ্রিয় আখচাষী ফেডারেশন ও শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর চিনি কলের চাষী ও শ্রমিকরা এই কর্মসূচির আয়োজন করেন।

ফরিদপুরের একমাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা,আখ উৎপাদনের স্বার্থে সার,বীজ,কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবি রয়েছে আন্দোলন কারিদের।

ফরিদপুর আখচাসী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওসমান গনি মোল্লা, সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ, কাজল বসু, মির্জা আহসানুজ্জামান আজাউল, রেজাউল হক বকু, শহিদুল ইসলাম প্রমুখ।

ফরিদপুর সুগার মিলস সূত্রে জানা যায়, ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া ৭ কোটি, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি বকেয়া ২৫ কোটি, মুজুরি কমিশনের বকেয়া ৪ কোটি এবং আখের মূল্য বকেয়া ১ কোটি ৩০ লক্ষ টাকা।

এ বিষয়ে ‘ফরিদপুর চিনিকলে’ ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির জানান, এই বকেয়ার বিষয়ে আমরা অধিদপ্তরের জানিয়েছি, সেখান থেকে টাকা ছাড় পেলে পরিশোধ করা হবে।
তিনি আরো জানান, ফরিদপুর চিনি কলে বর্তমানে ২ হাজার মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। যার মূল্য ১২ কোটির বেশি হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবিতে মানবন্ধন

আপডেট টাইম : ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
ফরিদপুর অফিস :