ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর চিনিকলে ২০২৫-২৬ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন

মোঃ আরিফুল হাসানঃ

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সকল চিনিকলে একযোগে আখ রোপণ মৌসুম উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুর চিনিকলেও ২০২৫-২০২৬ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ফরিদপুর চিনিকলের ৭টি সাবজোনের ৭২টি ইউনিটে একই দিনে এসটিপি ও সরাসরি রোপণ কার্যক্রম শুরু হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ।

প্রধান অতিথি মিলস গেট ‘এ’ এবং ‘বি’ সাবজোনের ইউনিট-১ এ আখচাষী মো. দাউদ হোসেনের জমিতে রোপণ কার্যক্রম উদ্বোধন করেন। এ ছাড়া ইউনিট-৮, ৯, ১৫, ১৩, ১৪, ৬, ৭, ১৭ এবং মাঝকান্দি কেন্দ্রের ইউনিটের আখচাষীদের জমিতেও একযোগে রোপণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামান মনির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মন্ডল, সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহিন মাহমুদ, হাসিম আল জায়িদসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন চলাকালে ভিডিও কলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ফরিদপুর চিনিকলের ১৫ নম্বর ইউনিটের বিশিষ্ট আখচাষী মো. সোহরাব হোসেন শেখের সাথে কথা বলেন। এ সময় তিনি আখের দ্রুত মূল্য পরিশোধ ও দাম বৃদ্ধি করার অনুরোধ জানান।

এছাড়া রাজবাড়ি, ফরিদপুর, মাগুরা, বোয়ালমারী ও বালিয়াকান্দি সাবজোনে রোপণ মৌসুম উদ্বোধনে করপোরেশনের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, ব্যবস্থাপক (সম্প্রচার) প্রবীর মল্লিক, ব্যবস্থাপক মো. ইমরুল হাসান, কানিজ ফাতেমা রোখসানা, সহ-ব্যবস্থাপক মাসুদুর রহমান, মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান জানান, চলতি ২০২৫-২০২৬ আখ রোপণ মৌসুমে ফরিদপুর চিনিকলের ৭টি সাবজোনে ৫ হাজার ২০০ একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজকের উদ্বোধনের মাধ্যমে সেই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

error: Content is protected !!

ফরিদপুর চিনিকলে ২০২৫-২৬ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :