ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

মানিক কুমার দাস:

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কোতোয়ালি থানার ধুলদী (বালিয়াডাঙ্গি) এলাকার ফুলদী ডাবল ব্রিজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার দুই নারী হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ এলাকার কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) এবং তিলকজান (৪৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় দুই নারীর পরিহিত বোরকার নিচে এবং শাড়ির ওপর পেট ও পিঠের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় পলিথিন ও কাপড়ে মোড়ানো মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা আলামতের নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন (ক-সার্কেল)-এর নেতৃত্বাধীন একটি রেইডিং টিম। পুরো অভিযানটি জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তার-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :