ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ নারী গ্রেপ্তার

মানিক কুমার দাস:

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ হালিমা খাতুন (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের একটি দল কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে লিজা বিউটি পার্লারের সামনের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে হালিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজতে থাকা লাল রঙের একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৪৫ বোতল স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ রয়েছে। এতে মোট ৪ হাজার ৫০০ মিলিলিটার বা ৪ দশমিক ৫ লিটার স্কাফ কফ সিরাপ পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তার হালিমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ফরিদপুরে ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ নারী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :