ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে গুহলক্ষ্মীপুর মোল্লাবাড়ি পুরাতন মসজিদের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং হাসানুল বান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য।

অনুষ্ঠানে বক্তব্য দেন শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, ভাই ভাই পূজা কমিটির সভাপতি মনোজ কুমার সাহা, স্থানীয় বিএনপি নেতা হাবিব মোল্লা, গনি শিকদার, সুমি আক্তার, শিক্ষার্থী মো. ফাহাদ, মোহাম্মদ মুশফিক, আব্দুর রহমান, মোহাম্মদ আনিস ও তানজিদ হোসেন মোল্লাসহ  এ সময় উপস্থিত ছিলেন ‌ কোতোয়ালি থানা বিএনপি নেতা নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, রেজাউল করিম সহ ‌ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। বিশেষ করে সমাজে মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা কুমার নদের ওপর একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এখানে একটি সেতু নির্মিত হলে গুহলক্ষ্মীপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।

আলোচনা সভায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ উপস্থিত হন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ফরিদপুরে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :