ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে স্ত্রী কে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডল কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ সোমবার দুপুর ১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী এ্যাডভোকেট গোলাম রববানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলের সাথে কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের আঃ রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়। যৌতুকের দাবিতে মেয়েটিকে মারধরের সংবাদ পেয়ে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারী বিকেলে মেয়েটির বাবা জামাই বাড়ি থেকে মেয়েটি কে আনতে যায়। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হতে গেলে আসামীরা তার মেয়ে কে জোর করে ধরে বাড়ির পাশের গম ক্ষেতে নিয়ে সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় মেয়ের ডাক চিৎকারে আশেপাশের লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঐ দিন রাতেই ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় নিহতের বাবা আঃ রহিম খা কোতোয়ালি থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ১৪ বছর পর স্বাক্ষ্যপ্রমান শেষে আদালত আজ এই রায় দেন। অপরাধের সাথে জড়িত না থাকায় আদালত অপর তিন জনকে খালাস দেয় আদালত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা

error: Content is protected !!

ফরিদপুরে স্ত্রী কে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :