ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে স্টাফ নার্সের আত্মহত্যা

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে এক নারী স্টাফ নার্স আত্মহত্যা করেছেন। আজ বুধবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাদিয়া আফরিন (৪০)।

তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি পশ্চিম খালাসপুর এলাকায় তার বাবার বাড়ির গ্রামে আফরোজা নামে এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার পর থেকে সাদিয়া আফরিন বাসায় একাই ছিলেন। সন্ধ্যার পর তার ভাই ও বোন একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তার ভাই আশরাফ সরণ বাসায় এসে দরজায় নক করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় পৌনে ৮ টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়, শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাদিয়া আফরিনের মরদেহ ঝুলে রয়েছে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। পরে এলাকাবাসীর মাধ্যমে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে পড়াশোনা ও বিশ্বমঞ্চে ক্যারিয়ার গড়ার সুযোগ

error: Content is protected !!

ফরিদপুরে স্টাফ নার্সের আত্মহত্যা

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :