ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‌

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‌ হয়েছে।
এ উপলক্ষে আজ সন্ধ্যায় ‌ ফরিদপুর আর্মি ক্যাম্পে ‌ সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ‌ লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদিন‌ অধিনায়ক ‌১৫ আর ই ব্যাটেলিয়ন। প্রেস ব্রিফিং ‌‌এ ফরিদপুরের কর্মরত ‌ বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক উপস্থিত ছিলেন ‌।‌ এ সময় ‌সাংবাদিকদের জানানো হয়।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

জানা যায়, গত ২০ জুলাই ২০২৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ আরই ব্যাটালিয়ন ফরিদপুর এলাকায় দায়িত্ব পালন করছে। নির্বাচনের পূর্বে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু দুষ্কৃতিকারী লুটকৃত পুলিশি অস্ত্র ও জব্দকৃত অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে। সাম্প্রতিক সেনা অভিযানের চাপে তারা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি বদ্ধ পুকুরে এসব অস্ত্র ফেলে রাখে, যা নির্বাচনের দিন ব্যবহারের পরিকল্পনা ছিল।

এ তথ্যের ভিত্তিতে আজ সকালে ফরিদপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সোহেলের নেতৃত্বে একটি টহল দল স্থানীয় পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পুকুর থেকে ৪টি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ৭টি ম্যাগাজিন, ২টি সিঙ্গেল ব্যারেল শুটার গান, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ২টি কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় স্থানীয় জনগণ ও সাংবাদিকদের অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি সমিতি: বিএনপির এমপি

error: Content is protected !!

ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‌

আপডেট টাইম : ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :