ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে সামাজিক সচেতনতা, কৃষি উপকরণ বিতরণ ও খাল খনন প্রকল্পের উদ্বোধন

সিকদার শাহ আলম লিমনঃ

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে নগরকান্দা জেলা পরিষদ অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ, স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে এক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।

সভায় বক্তারা সমাজে বিদ্যমান বিভিন্ন অপরাধ ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ফরিদপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সমস্যায় আইনগত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান তিনি।

পরবর্তীতে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে জৈব বালাইনাশক ব্যবহারকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্পেয়ার ও সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি কৃষকদের হাতে এসব উপকরণ ও সনদ তুলে দেন।

দিনের শেষ কর্মসূচিতে দেশব্যাপী খাল খনন, পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে নগরকান্দা উপজেলার মনোহরপুর থেকে চৌসার্য পর্যন্ত খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বঃ যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

error: Content is protected !!

ফরিদপুরে সামাজিক সচেতনতা, কৃষি উপকরণ বিতরণ ও খাল খনন প্রকল্পের উদ্বোধন

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে
সিকদার শাহ আলম লিমন, নিউজ ডেস্ক :