ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা

মানিক কুমার দাসঃ

ফরিদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এবং ডিআইওয়ান মোশারফ হোসেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল ‌জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজজুর রহমান রবি, বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেন।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাদক, ছিনতাই, যানজট, চুরি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকরা মতামত তুলে ধরেন। এসব সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া রাতের বেলায় শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকে জনগণের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করা হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের বিবেক। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাই সাংবাদিকদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

সভায় জানানো হয়, আগামী মাস থেকে সবার সহযোগিতা নিয়ে ফরিদপুর শহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও চমৎকার শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ সময় ফরিদপুরের উন্নয়ন, জনসমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা

আপডেট টাইম : ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :