ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে সরস্বতী পূজা উপলক্ষে বাজারে আসছে প্রতিমা

আগামী শনিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। আর এ  পূজাকে কেন্দ্র করে ফরিদপুর শহরের হিন্দু সম্প্রদায়ের  বিভিন্ন বাসাবাড়িতে ও শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে।
হিন্দু ধর্ম মতে সরস্বতী বিদ্যার দেবী । আর তাই দেবীর আরাধনায় ব্যস্ত থাকবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।এদিকে সরস্বতী পূজা উপলক্ষে ফরিদপুর শহরের থানা মোড়ে বিভিন্ন ধরনের প্রতিমা আনতে  দেখা গেছে।
প্রকারভেদে এসব প্রতিমা বিক্রি হচ্ছে ৫০০-৬০০০ টাকার মধ্যে।
এ ব্যাপারে একজন প্রতিমা ব্যবসায়ী গুরুপদ পাল জানান মহামারী করোনার কারণে অন্যান্য  বছর থেকে এবার তিনি কম প্রতিমা নির্মাণ করেছেন। এ অবস্থা না থাকলে আরো কিছু প্রতিমা তৈরি করতে পারতেন।
এদিকে বাজার ঘুরে দেখা গেছে সরস্বতী পূজায় প্রতিমার পাশাপাশি পলাশ ফুলের ও বিক্রি বেড়েছে। পলাশ ফুল প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকার মধ্যে।
বিক্রেতার আশা করছেন পূজার যেহেতু এখনো দুই দিন বাকি আছে তারা অনেকটা পুষিয়ে নিতে পারবেন। একই সাথে মোটামুটি লাভ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছেন।
এদিকে প্রতিমা আসে ব্যক্তিবর্গ জানান  এখন বাজারে সবেমাত্র প্রতিমা গুলো  আসছে তাই দোকানিরা একটু দাম চাচ্ছেন। আরো প্রতিমা আসলে দাম অনেকটা কমে যাবে এবং তারা তুলনামূলক কম দামে সরস্বতী প্রতিমা কিনতে পারবেন।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন পাড়া-মহল্লায় ইতোমধ্যে অস্থায়ী মন্দির নির্মাণ করা হচ্ছে । তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করা হবে। এবং ওই  রাতে আলোকসজ্জা করা হবে বলে জানা গেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

ফরিদপুরে সরস্বতী পূজা উপলক্ষে বাজারে আসছে প্রতিমা

আপডেট টাইম : ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :