দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা- এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মের অনেক তরুণ-তরুণী মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এ থেকে দূরে থেকে সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা- এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মের অনেক তরুণ-তরুণী মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এ থেকে দূরে থেকে সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।