দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত
মানিক কুমার দাসঃ ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, নিরাপত্তা জোরদার ও বিদ্যমান সমস্যা নিরসনে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী যুগ্ন সম্পাদক মোঃ সুজন। মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সহ-সভাপতি দিন মোহাম্মদ দিলু , যুগ্ন সম্পাদক জয়দেব কুমার সাহা। আন্ত জেলা শ্রমিক ইউনিয়ন ১০৫৫ এর সাধারণ সম্পাদক মেহেদী ইলিয়াস। সভায় যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীসেবার মানোন্নয়নসহ জেলার সড়ক পরিবহন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা তাঁদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার ট্রাফিক আইন মেনে চলা, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিষয়ে সতর্ক থাকা এবং যাত্রী হয়রানি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ফরিদপুরের সড়ক পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব করতে জেলা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ফরিদপুরের পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, নিরাপত্তা জোরদার ও বিদ্যমান সমস্যা নিরসনে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী যুগ্ন সম্পাদক মোঃ সুজন।
মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সহ-সভাপতি দিন মোহাম্মদ দিলু , যুগ্ন সম্পাদক জয়দেব কুমার সাহা।
আন্ত জেলা শ্রমিক ইউনিয়ন ১০৫৫ এর সাধারণ সম্পাদক মেহেদী ইলিয়াস। সভায় যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীসেবার মানোন্নয়নসহ জেলার সড়ক পরিবহন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা তাঁদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
এ সময় পুলিশ সুপার ট্রাফিক আইন মেনে চলা, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিষয়ে সতর্ক থাকা এবং যাত্রী হয়রানি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ফরিদপুরের সড়ক পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব করতে জেলা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ফরিদপুরের পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।