দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৫৪
বার পঠিত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত
মানিক কুমার দাসঃ ফরিদপুরের গঙ্গাবর্দী এলাকায় কৃষি ইনস্টিটিউটের সামনে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৬৮২৩) গঙ্গাবর্দী কৃষি ইনস্টিটিউটের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. সুজন উদ্দিন (পিতা: মৃত জাহাঙ্গীর আলম, বাড়ি: চুয়াডাঙ্গা সদর) ও তার হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
মানিক কুমার দাসঃ
ফরিদপুরের গঙ্গাবর্দী এলাকায় কৃষি ইনস্টিটিউটের সামনে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৬৮২৩) গঙ্গাবর্দী কৃষি ইনস্টিটিউটের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. সুজন উদ্দিন (পিতা: মৃত জাহাঙ্গীর আলম, বাড়ি: চুয়াডাঙ্গা সদর)
ও তার হেলপার গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।