দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৫৪
বার পঠিত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
মানিক কুমার দাসঃ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আলী হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার শিবরামপুর এলাকায় আজিজ পাইপ লিমিটেডের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হাওলাদার শিবরামপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিন হাওলাদারের ছেলে।জানা যায়, আলী হাওলাদার মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে কোতয়ালি থানা কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আলী হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার শিবরামপুর এলাকায় আজিজ পাইপ লিমিটেডের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হাওলাদার শিবরামপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিন হাওলাদারের ছেলে।জানা যায়, আলী হাওলাদার মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে কোতয়ালি থানা কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।