মানিক কুমার দাসঃ ফরিদপুর শহরের শ্যামসুন্দরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মায়েসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত মায়েসা ওই এলাকার মাহফুজের মেয়ে। সকালে খেলার ছলে বাড়ি থেকে দৌড়ে বাড়ির সামনে পাকা সড়কে উঠলে একটি অজ্ঞাতনামা ইঞ্জিনচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানিক কুমার দাসঃ
ফরিদপুর শহরের শ্যামসুন্দরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মায়েসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মায়েসা ওই এলাকার মাহফুজের মেয়ে। সকালে খেলার ছলে বাড়ি থেকে দৌড়ে বাড়ির সামনে পাকা সড়কে উঠলে একটি অজ্ঞাতনামা ইঞ্জিনচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।