ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে শ্রমিক লীগ সভাপতি নাসির গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

-গ্রেপ্তার ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসির।

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার পল্লবীতে স্থানীয় জনতার হাতে লাঞ্ছিত হওয়ার পর পুলিশের হাতে সোপর্দ হয়েছেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসির। পরে পল্লবী থানা পুলিশ তাকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

শুক্রবার সন্ধ্যায় পল্লবীতে এই ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, স্থানীয়দের রোষানল থেকে নাসিরকে পুলিশ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে ফরিদপুরে দায়ের করা মামলার ভিত্তিতে যোগাযোগ করে পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে আসে।

ওসি আরও জানান, নাসিরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার  উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। তবে আদালত তাৎক্ষণিক শুনানি না করে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

ফরিদপুর কোর্ট ইন্সপেক্টর নাজনীন খানম বলেন, “মামলার বাদী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম। মামলায় নাসির অন্যতম আসামি।”

পরে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহী বিশেষ কোর্টে শুনানি শেষে গোলাম মোহাম্মদ নাসিরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা

error: Content is protected !!

ফরিদপুরে শ্রমিক লীগ সভাপতি নাসির গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :