ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি

মানিক কুমার দাস:

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা আদর্শ গ্রামে শিশু শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার বীনা (কবিতা) ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ১১ নং গেরদা ইউনিয়নবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ মানুষের জন্য’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজি রিয়াজ, মুখ্য সমন্বয়ক জেবা তাহসিন, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ জাকারিয়া, জুবায়ের হোসেন, গেরদা ইউনিয়ন যুবদল নেতা কাকন মিয়া, মানবতার কল্যাণে ফরিদপুর সংগঠনের সভাপতি মোহাম্মদ সিয়াম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, এস এম রফিকুল ইসলাম, ফরিদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি হাজ্জাজ বিন ইউসুফ, নিহত কবিতার মাতা তাহমিনা বেগম ও পিতা বাঁকা মিয়া প্রমুখ।

সভায় বক্তারা এই বর্বরচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা সাম্প্রতিক সময়ে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, ছয় বছরের শিশু কবিতা হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা ধর্ষক ইসরাইলের ফাঁসি দাবি করেন। একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ সময় কবিতার পিতা-মাতা তাদের কন্যার হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, ফরিদপুরে মাদক এখন ভয়ানক একটি ব্যাধিতে পরিণত হয়েছে। তাই মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে।

উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ইসরাফিল মৃধার নাম উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে গেরদা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি

আপডেট টাইম : ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :