মানিক কুমার দাস:
ফরিদপুরের শিখো- প্রথম আলো জিপিএ পাঁচ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিশিষ্ট নাট্য গবেষক ও লেখক বিপ্লব বালা বলেছেন, এ আয়োজন এর কথা তোমরা মনে রেখো। আমরা যা পাই তার মূল্য দিতে হবে। এসব তো মাথায় রেখে চলতে হবে। বাঙালি সমাজে আগে বলা হতো কেউ কিছু অর্জন করলে সেটা তার একার অর্জন নয় সেটা সমাজের অর্জন।
তিনি বলেন, এ জয় তোমাদের একার জয় নয় এ আনন্দ তোমাদের একার আনন্দ নয়, এর পেছনে যারা সহযোগিতা করেছে কাজ করেছে তাদের সকলের জয় সকলের আনন্দ। আমরা কনো কিছু একা করতে পারি না । যা কিছু করতে পারি তা সকলের চেষ্টার কারণেই পারি। তাই এ মূল্য দেওয়া উচিত। আরো যোগ্য হয়ে উঠতে হবে তোমাদের জন্য আজকের যে আয়োজন করা হয়েছে, এটার একটা মূল্য আছে এর মূল্য যা তোমরা মাথায় তোমাদের মাথায় রাখতে হবে এবং আগামীতে নিজের জীবন গড়ে তুলতে হবে।
ঢাকা থেকে আগত প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, জীবনে যে কোন জায়গায় সফল হওয়া মানে একা হয়ে যাওয়া। এই একা হয়ে যাওয়ার পিছনে আনন্দ বেদনা দুইই আছে। তবে জীবনে সফল হওয়াই বড় কথা নয়, সার্থক হওয়াটাই বড় কথা। যিনি নাড়কেল গাছ রোপণ করেন তিনি তার ফল খেয়ে যেতে পারে না, ফল খায় পরের প্রজন্ম। এটাতেই তার সার্থকতা।
তিনি বলেন, আমাদের বই পড়ার অভ্যাস কমে গেছে। বিশ্ব মানদণ্ডে আমাদের অবস্থান একেবারে নিচের দশ দেশের মধ্যে।
মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যখন বই পড়বে তখন দেশ বড় হবে, পৃথিবী বড় হবে, তোমাদের পরিবার সার্থক হবে। তোমারা বই পড়ো প্রকৃতির কাছে যাও গাছের কাছে যাও বিতর্ক করা। তোমাদের সফলতার মধ্যে আমাদের সফলতা নিহিত।
প্রবীণ শিক্ষাবিদ ফরিদপুরে সাহিত্যের ফেরিওয়ালা হিসেবে পরিচিত আলতাফ হোসেন বলেন, আজ তোমাদের সংবর্ধনা জানিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি তোমাদের কাছে আমাদের অনেক চাওয়া অনেক পাওয়া । আরও বড় হও, উচ্চশিক্ষিত হও মানুষের মত মানুষ হও।
টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক ফরিদপুরের সভাপতি শিপ্রা রায় বলেন, তোমরা থাকলে বাংলাদেশে থাকবে তোমরা জিতলে বাংলাদেশ জিতবে পাসওয়ার্ড পাওয়াটাই বড় কথা নয় তোমাদের মানুষ হতে হবে আলোকিত মানুষ হতে হবে।
ভেন্যু প্রধান ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, আমাদের মানুষের মতো মানুষ হতে হলে তিনটি সি এর দিকে নজর দিতে হবে। প্রথম সি হচ্ছে কালচার আমাদের নিজস্ব কালচার জানতে হবে, নিজস্ব কালচারকে সমৃদ্ধ করতে হবে। দ্বিতীয় সি কমিটমেন্ট, আমাদের কাজে-কর্মে পথ চলায় কমিটমেন্ট থাকতে হবে তাহলেই আমরা সত্যিকার অর্থে মেধাবী ও সফল মানুষ হতে পারব। তৃতীয় সি হচ্ছে কমিউনিকেশন। আমাদের পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে এবং যোগাযোগের মধ্যেই আমরা আমাদের সমৃদ্ধ অর্জন করতে পারব।
ঘড়ির কাঁটায় ১০ বাজার সাথে সাথে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এর আগে সকাল ৮ টা থেকেই ফরিদপুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস জেলার নয়টি উপজেলা থেকে আগত চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পাওয়া সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
তাদের সগর্ভ উপস্থিতি ও দীপ্ত পদচারণা জানান দিচ্ছিল আজকের এ আয়োজনটি একান্ত ভাবে তাদের জন্য উৎসর্গীত। তারাই এ আয়োজনের প্রধান অতিথি, সংবর্ধীত অতিথি তো বটেই।
ক্যাম্পাসে প্রবেশ করার পর থেকে তাদের হাস্যোজ্জ্বল মুখ, দুই চোখে আনন্দের ঝিলিক তাদের নিয়ে গিয়েছিল যেন এক ভিন্ন জগতে। কেউ কেউ বন্ধুদের সাথে আলাপ চারিতায় মগ্ন হয়ে পড়ে আবার কেউ কেউ অনেক দিনের না দেখা সহপাঠীকে পেয়ে বুকে জড়িয়ে ধরে। আবার কেউ কেউ একা কিংবা সম্মিলিতভাবে সেলফি স্ট্যান্ডের সামনে গিয়ে ছবি তোলার ব্যস্ত হয়ে পড়ে।
অনুভূতি প্রকাশ করে জিপিএ ৫ পাওয়ার কৃতি শিক্ষার্থী ফরিদপুর সদরের চরমাধবদিয়া উচ্চ বিদ্যালয় ঈশিতা আক্তার বলে, মোবাইলকে অনেকের শয়তানের বাক্স বলেন। কিন্তু মোবাইলের প্রতি আমি কৃতজ্ঞ । আমি একটা দরিদ্র পরিবারের সন্তান । আমার ফুফু আমাকে একটা মোবাইল গিফট করেছিল এবং তার মাধ্যমেই শিক্ষো প্রাল্টফর্ম এর সাথে যুক্ত হয়ে আমি আমার মেধার বিকাশ ঘটাতে পেরেছি মেধাবী শিক্ষার্থী শিবরামপুরের আর ডি একাডেমীর বিলাসচন্দ্র সরকার বলে, ছোটবেলা থেকেই প্রতিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করব এই মানসিকতা নিয়ে বড় হয়েছি । কোন মানুষকে কখনো ছোট করে দেখিনি জীবনে প্রতিবন্ধকতা আসবে, এসেছে তা মাড়িয়ে এগিয়ে গিয়েছি । সামনের পথগুলো এভাবে এগিয়ে যেতে চাই।
উপস্থাপনা করেন করেন প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামী ও সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। গান পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিঠুন দাস, প্রচার সম্পাদক রিফাত হাসনাত।
হরবোলা পরিবেশন করেন সংগঠনিক সম্পাদক আব্দুস সবুর মোল্লা ওরফে গামছা কাজল।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা এবং জিপিএ পাঁচ এর থিম সঙ পরিবেশন করে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ফরিদপুর এর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।
“রাঙা মাটির পথে লো মাদল বাজে”, “লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলীর আদুরে মেয়ে নাম ছিল তার গুলবাহার” ও “ও রঙ্গবতী রে রঙ্গবতী আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা হসি পদে কহন কথা হায় গো লাজে লাজে, লাজে লাজে”- তিনটি গানের সাথে নাচ পরিবেশন করে ফরিদপুর আনন্দ ধারা নৃত্য একাডেমী।
ঢাকা থেকে আগত শিল্পী মিঠুন রায় এর মনমাতানো ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে শেষ হয় “স্বপ্ন দেখো জীবন গড়ো” প্রতিপাদ্যকে সামনে এ শিখো-প্রথম আলো জিপিএ পাঁচ সংবর্ধনার ফরিদপুরের আয়োজনের।
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৫। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা–গ্রি এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, আকিজ টেলিকম লিমিটেড, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 











