ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, বরকত-রুবেলের বাড়িতে ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ছবি- প্রতীকী।

মানিক কুমার দাস:

ফরিদপুর সদর উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ির আসবাবপত্র পুড়ে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে সদর উপজেলার ব্রাহ্মণকান্দা ৬ নম্বর ওয়ার্ডে মানি লন্ডারিং মামলার আসামি ও ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং তার ভাই, ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় বাড়িটি তালাবদ্ধ ছিল এবং সেখানে কেউ অবস্থান করছিলেন না। পাশের বাড়ির বাসিন্দা নুরি ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাড়ির আসবাবপত্রসহ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

ফরিদপুরে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, বরকত-রুবেলের বাড়িতে ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :