ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে রাতের আধারে রেলওয়ের গাছ কাঁটতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

শামীম মোল্যাঃ

ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ের গাছ চুরি করে কাঁটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪২) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলার ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের গাছ কাটতে গিয়ে তিনি চাপা পড়ে মারা যায় বলে জানা গেছে।

মাসুদ শেখ বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের গামের মৃত ইসমলাইল শেখের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাতের বেলায় জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের বিভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে চোরচক্রের একটি দল। এসব গাছ কাটতে চোরচক্ররা স্থানীয় শ্রমিকদের ব্যবহার করে এসব অপকর্ম চালাচ্ছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে ভীমপুর গ্রামের বাসিন্দা মাসুদ শেখ ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের গাছ কাটতে গিয়ে চাপা পড়ে মারা গেছে। এ সময় মাসুদের মরদেহের পাশেই একটি গাছ কাটা অবস্থায় পড়ে ছিল। বুধবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা দেখে গ্রাম পুলিশ ও থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেলা ১১টার দিকে নিহত মাসুদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে জানিয়েছেন ওসি মাহমুদুল হাসান।

নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, “গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে, আমার স্বামী গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

এ ব্যাপারে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, ‘গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রকৃতপক্ষে শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে তা খুঁজে বের করার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি। আজকে হইতো শ্রমিক মাসুদ মারা না গেলে হয়তো ঘটনাটি প্রকাশও হতো না।’

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। প্রকৃত ঘটনা জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

ফরিদপুরে রাতের আধারে রেলওয়ের গাছ কাঁটতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
শামীম মোল্যা, নিজস্ব প্রতিনিধি :