ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে যুবদল নেতার নেতৃত্বে কৃষকের পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ

আসলাম ব্যাপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে অভিনব কৌশলে ৭৫ বছরের পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের সময়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে ওই জমিতে ট্রাকভর্তি বালু ফেলে দেন এক যুবদল নেতা ও তার সহযোগীরা।

ভুক্তভোগী কৃষক শেখ আলীমদ্দীন (৬৫) চরসুলতানপুর গ্রামের মৃত শেখ মফিজ উদ্দীনের ছেলে। তিনি জানান, তার বাবা ৭৫ বছর আগে জমিটি ক্রয় করেন। তৎপরবর্তীতে সেখানে বসতবাড়ি ও কৃষিজমি হিসেবে ব্যবহার করে আসছেন। কয়েক বছর আগে জানতে পারেন, জমিটি চাচা আব্দুল মজিদের নামে রেকর্ড হয়েছে। পরে মামলা করলে আদালত তার পক্ষেই রায় দেন। এ অবস্থায় সম্প্রতি প্রভাবশালীরা ৪০ শতাংশ জমি বায়না রেজিস্ট্রি করে নেয়।

শুক্রবার দুপুরে স্থানীয় আলীয়াবাদ ইউনিয়ন যুবদল নেতা মো. ওহিদুল ইসলাম (ওহিদ বিশ্বাস) ও ইমারত মোল্যার নেতৃত্বে বহিরাগতদের নিয়ে ঘটনাস্থলে বালু ফেলা হয়। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে অজ্ঞাত ব্যক্তিদের অবস্থান করতে দেখা যায়।

বায়না রেজিস্ট্রি পত্র অনুযায়ী, গত ২৫ জুন চরভদ্রাসন সাব রেজিস্ট্রার দীপ রানী নন্দী স্বাক্ষরিত আগামী ৬ মাসের জন্য ৬ জনের নামে দলিলটি লেখা হয়েছে। এর মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্যার ছেলে আজিজুল হক মোল্যা, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মাদ আলী আকবরসহ কয়েকজন বিএনপি কর্মী।

অভিযুক্ত শেখ মিজান দাবি করেন, জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি। প্রয়োজনে জমি উদ্ধারে বড় অঙ্কের টাকা খরচ ও প্রাণহানির হুমকিও দেন তিনি।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে দখল প্রচেষ্টা ঠেকায়। পরে হয়তো নামাজের সময় বালু ফেলা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষকেই থানায় ডাকা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়া জীবিত থাকলে গুপ্ত স্লোগানের কী হতো

error: Content is protected !!

ফরিদপুরে যুবদল নেতার নেতৃত্বে কৃষকের পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
আসলাম ব্যাপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :