ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের  মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।  চরভদ্রাসনে আউয়াল মৃধা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে শিমুল (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ঘোষণা প্রদান করে ।একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত শিমুল জেলার চরভদ্রাসন উপজেলার ছমির বেপারীর ডাঙ্গী এলাকার মো. আক্কাচের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর চরভদ্রাসনের অমরাপুর এলাকার পরশ আলী মৃধার ছেলে আউয়াল নামে এক যুবককে চরভদ্রাসনের একটি নদীর পাড়ের কাঁশবনে নিয়ে চাপাতি ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার একদিন পর আউয়ালের বাবা চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ জুন শিমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :