ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ, দোকানিকে জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় মাহদি সুপারসপ নামের এক দোকান থেকে কেনা মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে এক শিশু অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

.

সোমবার (২৬ মে) সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া।

.

এর আগে দুপুরে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার বাসিন্দা ইব্রাহিম মিয়া অভিযোগ দায়ের করেন। পরে অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় মেয়াদোত্তীর্ণ বেশ কিছু কেক জব্দ করে ধ্বংস করা হয়।

.

শিশুটির বাবা ইব্রাহিম মিয়া জানান, রোববার দুপুরে ভাঙ্গা উপজেলা সদরের মাহদি সুপারসপ থেকে মেয়ের জন্য কেক কেনেন। পরে রাতে কেক খাওয়ার পর তার ৫ বছর বয়সী মেয়ে শিশু অস্বাভাবিক আচরণ ও বমি করে। পরে শিশুটিকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

.

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ হয়। এ ঘটনায় ভোক্তা সংরক্ষণ আইনে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

error: Content is protected !!

ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ, দোকানিকে জরিমানা

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :