মানিক কুমার দাসঃ
ফরিদপুরে মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়ার মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে শহরের গোয়ালচামট মডেল মসজিদের সামনে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফরিদপুর তিন সদর আসনে মাটি ও মানুষের নেতা মাহবুবুল হাসান পিংকু ভাইকে ধানের শীষের মনোনয়নের দাবিতে ফরিদপুর ৩ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সহ সম্পাদক শহিদুল ইসলাম টুটুল, সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম , জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল।এ সময় বক্তারা বলেন।
মাহবুবুল হাসান পিংকু সাধারণ মানুষের নেতা । তিনি গরীব দুঃখী অসহায় মানুষের জন্য কাজ করেছেন। তিনি বিগত ৪০ বছর জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত রয়েছেন । বিগত ১৭ বছর তিনি ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র শিকার হয়েছেন ।
এ সময় বক্তারা বিগত দিনে তার ভূমিকা তুলে ধরে আলোচনা কর বলেন। তিনি দলের দুঃসময়ে পাশে ছিলেন । সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিলেন।
নিজের অর্থায়নে করোনায় মহামারীতে সাহায্যে সহযোগিতা করেছেন। ঈদ পূজা সহ বিভিন্ন পার্বণ সাধারণ মানুষকে সাধ্যমত সহযোগিতা করেছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন।
আর তাই আমরা ফরিদপুর ৩ আসন থেকে তাকে ধানের শীষের কান্ডারী হিসেবে দেখতে চাই । তাকে মনোনয়ন দিলে ফরিদপুর সদর ৩ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আর তাই তাকে ফরিদপুর সদর ৩ আসন থেকে ধানের শীষে মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট দাবি জানানো হয়। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সভা স্থলে এসে উপস্থিত হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 



















