মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়ার মনোনয়নের দাবিতে ‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বিকেলে শহরের গোয়ালচামট মডেল মসজিদের সামনে যুবদল কেন্দ্রীয় কমিটির ‌ সাবেক সহ-সভাপতি ‌ ফরিদপুর তিন সদর আসনে ‌ মাটি ও মানুষের নেতা মাহবুবুল হাসান পিংকু ভাইকে ‌ ধানের শীষের মনোনয়নের দাবিতে ফরিদপুর ৩ আসনের ‌ সর্বস্তরের জনগণের ব্যানারে ‌ উক্ত ‌কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় বক্তব্য রাখেন ‌ জাতীয়তাবাদী যুবদলের সহ সম্পাদক ‌ শহিদুল ইসলাম টুটুল, সহ-সভাপতি ‌‌শেখ শহিদুল ইসলাম ‌, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ‌ দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন, যুগ্ম সম্পাদক ‌ শাহরিয়ার হোসেন জুয়েল।এ সময় বক্তারা বলেন।

 

মাহবুবুল হাসান ‌ পিংকু সাধারণ মানুষের নেতা ‌। তিনি গরীব দুঃখী অসহায় মানুষের জন্য ‌ কাজ করেছেন। তিনি বিগত ৪০ বছর জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত রয়েছেন । বিগত ১৭ বছর ‌‌ তিনি ফ্যাসিস্ট সরকারের ‌ ষড়যন্ত্র শিকার হয়েছেন ‌।

 

এ সময় বক্তারা বিগত দিনে তার ভূমিকা তুলে ধরে আলোচনা কর বলেন। তিনি দলের দুঃসময়ে ‌ পাশে ছিলেন । সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিলেন।

 

নিজের অর্থায়নে করোনায় মহামারীতে ‌ সাহায্যে সহযোগিতা করেছেন‌। ঈদ পূজা সহ বিভিন্ন পার্বণ ‌ সাধারণ মানুষকে সাধ্যমত সহযোগিতা করেছেন। তাদের পাশে ‌ দাঁড়িয়েছেন।

 

আর তাই আমরা ‌ ফরিদপুর ৩ আসন থেকে ‌ তাকে ধানের শীষের কান্ডারী হিসেবে দেখতে চাই । তাকে মনোনয়ন দিলে ফরিদপুর সদর ৩ আসনে ‌ সর্বোচ্চ ভোট পেয়ে ‌ নির্বাচিত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

আর তাই ‌ তাকে ফরিদপুর সদর ৩ আসন থেকে ধানের শীষে মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ তারেক রহমানের নিকট দাবি জানানো হয়। এর পূর্বে ‌ বিভিন্ন স্থান থেকে ‌‌ একাধিক মিছিল সভা স্থলে ‌ এসে ‌ উপস্থিত হয়।