মানিক কুমার দাসঃ
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে কুখ্যাত মাদক কারবারি মোসা. সাহেদা বেগম ও তার এক সহযোগীকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ফরিদপুর শহরের ২ নম্বর কুঠিবাড়ী গৃহলক্ষ্মীপুর এলাকায় জেলা কার্যালয়, ফরিদপুরের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মোসা. সাহেদা বেগম (পিতা-মৃত মান্নান শেখ, মাতা-সালমা বেগম) ও তার সহযোগী মো. সোনাজান খা (উভয়ের ঠিকানা গৃহলক্ষ্মীপুর, কোতয়ালী থানা, ফরিদপুর) কে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-৬৫, তারিখ: ২০/০৪/২০২৬। আরো জানা গেছে সাহেদা বেগম পূর্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে ৫ ডিসেম্বর ২০২৩ সালে লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ করে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এর আগে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে তার বিরুদ্ধে ৬০০ পিস ইয়াবাসহ একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তিনি ওই মামলার পলাতক আসামি ছিলেন।
এছাড়া পিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে আরও ১৯টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরীন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 


















