ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরের বোয়ালমারীতে জনতা জুটমিলে আগুন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ৫১৮ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জনতা জুটমিলের আগুন সাড়ে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মিল কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর পৌনে ১টার দিকে সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে এই জুটমিলে আগুন ধরে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী মিল কর্মচারী বৈদ্যুতিক শাখার সহকারী শরিফুল ইসলাম ও রডমিস্ত্রী জাকির হোসেন জানান, হঠাৎ মিলের ৩ নম্বর ইউনিটের ওপর থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখেন তারা। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মিলের ভেতর থেকে শ্রমিকরা দৌড়ে বের হয়ে যান।

জনতা জুটমিলের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, দুপুর ১২টা ৫১ মিনিটের দিকে মিলের ৩ নম্বর ফ্লোরে আগুন দেখে সাথে সাথেই ফায়ার সার্ভিসে ফোন দেন। ওই ফ্লোরের সংলগ্ন পাটের গুদাম থাকায় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

“মেশিন গরম হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, মিলের ওই ইউনিটে প্রায় তিনশ শ্রমিক কাজ করছিল। আগুন লাগার পরে সকল শ্রমিক কর্মচারী বেরিয়ে আসতে সক্ষম হয়।আগুনে আনুমানিক ৫০-৬০ হাজার মণ পাট, দামি মেশিনারিজসহ একটি ইউনিট পুড়েছে বলে জানান নজরুল।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুস সাত্তার মোল্যা বলেন, “আগুনের খবর পাওয়া মাত্র দ্রুত সেখানে দমকল বাহিনীর সদস্যদের নিয়ে ছুটে আসি। পরে আশপাশের জেলা ও উপজেলা থেকে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।”

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, আগুন পুরাপুরি না নেভা পর্যন্ত আগুনের সূত্রপাত এবং খয়ক্ষতি পরিমাণ সম্পর্কে বলা যাচ্ছে না।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে জনতা জুটমিলে আগুন

আপডেট টাইম : ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
ডেস্ক রিপোর্টঃ :