ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বৈষম্য বিরোধী ‌ ছাত্র আন্দোলনের উদ্যোগ ‌ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে ‌ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ ‌ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
হত্যাকান্ড ও সারাদেশে বিদ্যমান ‌ রাজনৈতিক ‌ শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, ‌ হামলা ও খুনের প্রতিবাদে ‌ আজ শনিবার বিকেল পাঁচটায় ‌ ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‌ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র ‌ আন্দোলনের ‌ সদস্য সচিব ‌ সোহেল রানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আহ্বায়ক কাজি রিয়াজ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ‌ সহ সাংগঠনিক সম্পাদক ‌ জনি বিশ্বাস এ সময় বক্তারা ব্যবসায়ী ‌ সোহাগ হত্যার ‌ ঘটনায় ‌ তীব্র নিন্দা জ্ঞাপন করেন ‌। তারা বলেন একটি মহল পরিকল্পিতভাবে ‌ দেশে ‌‌ দেশের বিভিন্ন ধরনের অরাজকতা ‌, সন্ত্রাস হত্যা ‌ চাঁদাবাজি রাহাজানির মত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না ‌।ছাত্র জনতা গত পাঁচ ই আগস্ট ‌ ‌ স্বৈরাচারী শেখ হাসিনাকে ‌ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে।দেশে সংগঠিত ‌ ‌ প্রত্যেকটা বিচারের জন্য ‌ অন্তবতী কালীন সরকারের ‌ ‌ হস্তক্ষেপের ‌দাবি জানান ‌।

বক্তারা বলেন দিন দিন দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে উঠছে ‌,দেশে খুন ধর্ষণ রাহাজানি রাজনৈতিক সংঘর্ষ বেড়ে চলছেই ‌। এর দায়ভার প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিতে হবে। এভাবে একটা দেশ চলতে পারে না ‌। বক্তারা বলেন ‌ ৫ ই আগস্ট এর পূর্বে ছাত্র জনতা মাঠে ছিল এখনো ছাত্র জনতা মাঠে ‌ আছে এবং ভবিষ্যতে থাকবে। দেশের পরিস্থিতি খারাপ হলে আবারও পূর্বের মতো ছাত্র জনতা তা প্রতিহত করবে। ‌

এখনো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পারলে ‌ দেশের পরিস্থিতি ‌ দিন দিন ভয়াবহ ‌ অবস্থা ‌ ধারণ করবে ‌। এভাবে চলতে দেয়া যাবে না। সারাদেশে কোন ‌ চাঁদাবাজ সন্ত্রাস মস্তান থাকতে পারবেনা। তাদেরকে কঠিন হতে নির্মূল করা হবে।

বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। বক্তারা বলেন ‌ ঢাকার মিডফোর্ডে ‌ নিহত ব্যবসায়ী ‌ সোহাগের হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এর পূর্বে সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে: তথ্যমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরে বৈষম্য বিরোধী ‌ ছাত্র আন্দোলনের উদ্যোগ ‌ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :