ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-এর সমাপনী অনুষ্ঠান ‌

মানিক কুমার দাসঃ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফলজ, বনজ ও ঔষধি গাছের গুরুত্ব, সঠিকভাবে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল মালিকেরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-এর সমাপনী অনুষ্ঠান ‌

আপডেট টাইম : ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :