ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের ৮ দিনব্যাপী উরস শুরু

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৬৯ বার পঠিত

ফরিদপুরের আটরশীতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ৮ দিনব্যাপী বাৎসরিক উরস শরীফ শুরু হয়েছে আজ শুক্রবার হতে। আগামী শুক্রবার এর সমাপ্তি হবে।

এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ব জাকের মঞ্জিলের মাদ্রাসা ভবনের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম. এস. শহিদুল ইসলাম শাহীন জানান, এবছর কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারণে গণজমায়েত কমিয়ে আনার লক্ষ্যে দেশের সকল অঞ্চলকে আটটি বিভাগে বিভক্ত করে প্রতি বিভাগের জন্য একদিন করে আট দিনে উরস শরীফ উদযাপন হবে।

প্রাত্যহিক ফরজ এবাদতের পাশাপাশি এসময় পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হবে।

তিনি জানান, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেব কর্তৃক তিনার স্থলাভিষিক্ত, পীরজাদা আলহাজ¦ খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী মিয়া ভাইজান ছাহেবের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবার অংশগ্রহণকারীদের সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করা ও বৃহৎ গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের ফরিদপুর বিভাগীয় প্রধান মো. কবিরুল ইসলাম সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় কুষ্টিয়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

error: Content is protected !!

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের ৮ দিনব্যাপী উরস শুরু

আপডেট টাইম : ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
ফরিদপুর অফিসঃ :