ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

মানিক কুমার দাসঃ

ফরিদপুর শহরের আলিপুরে দোকানে শাটারে হেলান দিয়ে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিহত শ্রমিক ইছহাক মাতুব্বর(৫৫) জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকার বাসিন্দা।

নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন জানান, পশ্চিম আলিপুর খন্দকার লজের পাশে তরুণ বাবুর বাড়িতে বাথরুমের ৪টি মাটির চাড়ি বা রিং বসানোর জন্য সকাল ১০টায় বাজার থেকে ওই ব্যক্তিকে ডেকে আনা হয়। দুপুর ২টার দিকে লোকটি মাটি কেটে রিং বসানোর কাজ শেষ করে। পরে দোকানে কিছু খেতে যাওয়ার কথা বলে বের হয় সে। খেয়ে ফেরার পথে বৃষ্টি হলে পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় জিসান মোল্লার অটো রিক্সার ব্যাটারি ও পার্টস এর বন্ধ দোকানের সামনে বসে শাটারের সাথে বিশ্রাম নিতে গেলে বিদ্যুতে জড়িয়ে মারা যান।

কোতোয়ালি থানার উপ পরিদর্শক মোঃ আহিদুজ্জামান জানান, একজন মাটি কাটার শ্রমিক কাজ শেষ করে রাস্তার পাশের একটি দোকানের শাটারের সামনে বসে বিশ্রাম নিতে গেলে বিদ্যুৎস্পর্শে সেখানেই মারা গেছে। বিদ্যুতের লোক এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। লাশ শনাক্ত করে পরিবারকে সংবাদ দেয়া হয়। দোকান বন্ধ থাকায় ও মালিকের নাম্বার রিসিভ না করায় দোকানের সামনে পড়ে থাকা মরদেহটির সুরতহাল শেষে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পতেঙ্গার ঢেউয়ে ভাসে প্রতিমা, বুকে বাজে বিসর্জনের ব্যথা

error: Content is protected !!

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :