ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে অম্বিকা চরণ মজুমদারের ১৭৫ তম জন্মবার্ষিকী পালিত

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে ‌ বিজ্ঞান আন্দোলন ‌ মঞ্চের উদ্যোগে ‌ অম্বিকা চরণ মজুমদারের ১৭৫ তম ‌ জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ‌ আজ মঙ্গলবার ‌ সকালে অম্বিকা চরণ মজুমদার ‌‌ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‌ সরকারি রাজেন্দ্র কলেজে স্থাপিত মরাল ভাস্কর্যের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক সজল বাড়ৈ, অনুপম নন্দী, সদস্য বিপ্লব রায়, কলেজ শাখার সংগঠক কৌশিক অধিকারী, পান্না আকতার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ‌কর্মবীর অম্বিকাচরণ মজুমদারের জীবন এখনও নতুন প্রজন্মের কাছে পাথেয় হওয়া উচিৎ। কেননা মানুষ তার কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকেন।

অম্বিকাচরণ এক জীবনে যে কার্য সম্পাদন করে গেছেন তা ফরিদপুর তথা গোটা দক্ষিণ বঙ্গের মানুষ যুগ যুগ ধরে ‌ তার সুফল ভোগ করবে।
এই কর্মবীরের জীবনী কলেজ পর্যায়ে পাঠেয় হওয়ার দাবি জানান।

উল্লেখ করা যেতে পারে, ‌অম্বিকাচরণ মজুমদার ১৮৫১ সালে বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানাধীন সেনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন৷ তিনি একাধারে বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবক ও গ্রন্থকার ছিলেন৷ কৃতিত্বের সাথে বি.এ পাস করার পর ১৮৭৪ সালে তিনি শিক্ষকতা পেশা গ্রহণ করেন ৷

১৮৭৯ সাল থেকে তিনি ফরিদপুর সদরে আইন ব্যবসা শুরু করেন। স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে রাজনৈতিক জীবনে পদার্পণ করেন। ১৮৮১ সালে পিপলস এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং তা ভারতসভার সঙ্গে যুক্ত হয়। উনিশ শতকের শেষ দিকে তিনি ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯১৩ থেকে ১৯১৬ সাল পর্যন্ত উক্ত এসোসিয়েশনের সভাপতি ছিলেন৷ ১৯১৬ সালে লখনউতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতি নিযুক্ত হন৷ ১৯১৮ সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ তাঁর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এবং তিনি কলেজের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নিযুক্ত হন। তিনি ফরিদপুর জেলা বোর্ডের সদস্য ও পৌরসভার সভাপতি ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

ফরিদপুরে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে অম্বিকা চরণ মজুমদারের ১৭৫ তম জন্মবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :