ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বিজেআরআই তোষা পাট-৯ জাতের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

নুরুল ইসলামঃ

ফরিদপুরে ৫ ই জুন রোজ বৃহস্পতিবার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিজেআরআই তোষা পাট-৯ জাতের উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও কৃষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ফরিদপুরে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রে একটি মাঠ দিবস ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

–

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেআরআই-এর প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ড. রনজিৎ কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. মো. লুৎফর রহমান। কর্মসূচিটি উপস্থাপনা করেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরের প্রধান ড. মজিবর রহমান।

–

কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক পাট চাষী অংশ নেন। তারা উচ্চ ফলনশীল তোষা পাট-৯ জাত সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান এবং এর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। উপস্থিত কৃষকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে এই জাতের পাট চাষ করেছেন এবং এর উৎপাদন ফলাফল দেখে বিস্মিত হয়েছেন। তারা দেশব্যাপী এই জাতের চাষ সম্প্রসারণের জন্য মাঠপর্যায়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

–

প্রধান অতিথির বক্তব্যে ড. নার্গীস আক্তার বলেন, “বিজেআরআই তোষা পাট-৯ জাত উচ্চ ফলনশীল এবং এর গুণগত মান অত্যন্ত উৎকৃষ্ট। আমরা কৃষকদের পাশে থেকে এই জাতের চাষ সম্প্রসারণে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করছি।” তিনি কৃষকদের উৎসাহিত করতে এই জাতের বৈশিষ্ট্য তুলে ধরেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

–

এই কর্মসূচি কৃষকদের মাঝে তোষা পাট-৯ জাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পাট চাষে আধুনিক প্রযুক্তি প্রয়োগে উৎসাহিত করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে বিজেআরআই তোষা পাট-৯ জাতের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :